পরিচিতি
ঐক্য, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা শিক্ষক সংগঠন
আমাদের যাত্রা শুরু
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট — এর ছয়টি কারিগরি বিভাগে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টরগণ দীর্ঘদিন ধরে একটি অভিন্ন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়।
১০ জুন, ২০২৫ তারিখে ইনস্টিটিউটের ছয়টি বিভাগের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই অলাভজনক সংগঠন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভা ও সিদ্ধান্ত গ্রহণ
ছয়টি বিভাগের উপস্থিতিতে সাধারণ সভায় সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
১ম কার্যনির্বাহী কমিটি
সর্বসম্মতিক্রমে নির্বাচিত ১২ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে।
২য় কার্যনির্বাহী কমিটি
সর্বসম্মতিক্রমে নির্বাচিত নতুন ১৬ সদস্যের কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে।
পেশাগত ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্যদের জন্য একটি কল্যাণমুখী ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা।
একটি ঐক্যবদ্ধ, মর্যাদাশীল ও পেশাদার শিক্ষক সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি কারিগরি বিভাগের কণ্ঠস্বর সমানভাবে গুরুত্ব পায়।
আমাদের চারটি স্তম্ভ
ঐক্য
একতায় বলসততা
স্বচ্ছতা ও নিষ্ঠাপেশাদারিত্ব
দায়িত্ববোধকল্যাণ
পারস্পরিক সহযোগিতাআমরা যা অর্জন করতে চাই
পেশাগত ঐক্য
সকল বিভাগের শিক্ষকদের মধ্যে যোগাযোগ, সংহতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।
কল্যাণ কার্যক্রম
যেকোনো প্রয়োজনে বা আপদে-বিপদে সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকা।
দক্ষতা উন্নয়ন
বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।
মর্যাদা সুরক্ষা
শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করা।
স্বচ্ছ প্রশাসন
গণতান্ত্রিক নির্বাচন ও স্বচ্ছ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা।
সামাজিক সম্পৃক্ততা
ইনস্টিটিউটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।